চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে ককটেল নিক্ষেপ | Daily AjKaler Kontho

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে ককটেল নিক্ষেপ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে ককটেল নিক্ষেপ

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাতে জেলা শহরের স্বরূপনগর এলাকায় খালি ট্রাকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় বিকট শব্দে খালি ট্রাকের ভেতরে ককটেলটি বিস্ফোরণ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা কারাগারের সামনের সড়কে ট্রাকের গ্যারেজে কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। একটি ট্রাকের বডির ভেতরে ককটেল হামলা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।