
মোঃ খোকন হাওলাদার পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। বুধবার দুপুরে তিনি নির্বাচনী এলাকায় এসে প্রথমেই তার বাবা মায়ের কবর জিয়ারত করেন। এরপরে দলীয় নেতাকর্মীদের সাথে মির্জাগঞ্জে নিয়ে ইয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারত করেন তিনি। পরে তার নির্বাচনী অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং প্রচারণা শুরু করেন। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার পরে আর কোন শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন অনেকটাই নিরুত্তাপ হয়ে পড়েছে।
এখন পর্যন্ত অন্য কোন দলের প্রার্থীর পক্ষে প্রচারনা করতে দেখা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে জাতীয় পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন, সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ কংগ্রেস সহ ৬ টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :