কেরানীগঞ্জকে বিএনপিমুক্ত করা হবে : কামরুল ইসলাম | Daily AjKaler Kontho

কেরানীগঞ্জকে বিএনপিমুক্ত করা হবে : কামরুল ইসলাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ৭:৪১ অপরাহ্ন
কেরানীগঞ্জকে বিএনপিমুক্ত করা হবে : কামরুল ইসলাম

আজকালের কন্ঠ ডেস্ক : কেরানীগঞ্জকে বিএনপিমুক্ত করা হুশিয়ার দিয়ে ঢাকা-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামাত মানুষ নয়, এরা পশু।

বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের কোন আন্দোলনই সফল হয়নি। অসহযোগ আন্দোলনও সফল হবে না। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হবে। কেউ এ নির্বাচন বানচাল করতে পারবে না।

রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ উদ্দিন সানজিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহসভাপতি, নাসিম হোসেন অপু, বদিউল আলম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য শিলারা ইসলাম, আইকে শাহীন প্রমুখ।