বড়দিনের প্রস্তুতিমূলক সভা | Daily AjKaler Kontho

বড়দিনের প্রস্তুতিমূলক সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন
বড়দিনের প্রস্তুতিমূলক সভা

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্মদিন তথা শুভ বড়দিন (ক্রিসমাস ডে) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রসাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজিজুর রহমান এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, উপজেলার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীর নেতৃত্ব, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।