কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ | Daily AjKaler Kontho

কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন
কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২০ ডিসেম্বর) নন্দদুয়ার ইউনিয়ন ফেডারেশন আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়।

জিংক ও আয়রন সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৮টি ইউনিয়নে ৯০০ জন কৃষকের মাঝে ব্রি ধান ৭৪, ব্রিধান ৮৪ ও বঙ্গবন্ধু ১০০ জাতের ভিত্তি ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল অফিসার (কৃষি) কৃষিবিদ রবিউল আলম, সোসাল ডেভেলোপমেন্ট সুপারভাইজার শশীউল ইসলাম আঞ্চলিক ব্যবস্থাপক নাজিম হোসেন, সাংবাদিক মাহাবুব আলম প্রমূখ।