চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই | Daily AjKaler Kontho

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১:২২ অপরাহ্ন
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ভোলা জেলা প্রতিনিধি : চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ভোলার চরফ্যাশনে হারুন (২০) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।