কোতয়ালী ও নগরকান্দা এলাকা থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

কোতয়ালী ও নগরকান্দা এলাকা থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
কোতয়ালী ও নগরকান্দা এলাকা থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুর জেলার কোতয়ালী ও নগরকান্দা এলাকা হতে ৪৮৭০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অদ্য ২০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ মাঝরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৪,৬১,০০০/- (চৌদ্দ লক্ষ একষট্টি হাজার) টাকা মূল্যমানের ৪৮৭০ (চার হাজার আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ অহিদুল শেখ (৩৮), পিতা-মৃত ঈমান আলী শেখ, সাং-ফতেপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানা যায়।

গতকাল ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্য মানের ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল ও ১.৮৫০ (এক কেজি আটশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান ফকির (২৫) বলে জানা যায়।

এছাড়াও তার বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় ০২টি মামলা রয়েছে বলেও জানা যায়।