প্রাইভেটকার ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ | Daily AjKaler Kontho

প্রাইভেটকার ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৩, ৭:১৭ অপরাহ্ন
প্রাইভেটকার ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

আজকালের কন্ঠ ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া বিশ্বাস বাড়ি টার্নিং পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

জানা যায়, একটি ইজিবাইক যাত্রী নিয়ে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ঢাকা মেট্রো-ঘ-১৮-১৯৪৩ নম্বর প্রাইভেটকারটি ইজিবাইকের সাজোরে ধাক্কা দেয়। প্রচন্ড আঘাতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে আহত হন ডুমুরিয়ার খর্ণিয়া এলাকার আঃ সাত্তারের ছেলে ফিরোজ (৩৫), কেশবপুরের সন্যাসগাছা এলাকার রোকনুজ্জামানের ছেলে মোঃ ফাহিম(১২) ও অজ্ঞাত ৩ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ওসি তদন্ত মুক্তরায় চৌধুরীসহ ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার এসআই পারভেজ মুন্সী জানান, দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ইজিবাইক হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। প্রাইভেট কার চালক পালিয়ে গেছে।