ভুল স্বীকার করলেন অপু | Daily AjKaler Kontho

ভুল স্বীকার করলেন অপু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন
ভুল স্বীকার করলেন অপু

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে নায়িকা বুবলী, গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী মুন্নি এবং অপু বিশ্বাসের নানা বিষয় নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। যা গড়িয়েছে ডিবি কার্যালয় পর্যন্ত। তাপসের অভিযোগের ভিত্তিতে ঢাকা মেট্রপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) তলব করা হয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সেখানে উপস্থিত হন অপু। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি। সেখানে নিজের ভুল স্বীকার করেন অপু।

অপু বলেন, ভাইয়া ভাবির (কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি) সঙ্গে দেখা হওয়ায় আজ আমি অনেক খুশি। তবে এখানে দেখা হবে আমি আশা করিনি। তারপরও খুব খুশি লাগছে। আমার ভাই বোন সুখী আছেন এটা ভেবে। ভাইয়া কথার মাঝে যে বিষয়টা তুললেন। আমার পারিবারিক প্রসঙ্গ যা আপনারা সবাই জানেন। তারপরও আমি বলব চলচ্চিত্রে স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার আনা উচিত না।

প্রসঙ্গত, গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নি তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে দিয়ে মুন্নি জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।