
আজকালের কন্ঠ ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের বিজয় র্যালি শুরু হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজয় র্যালি শুরু হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই বিজয় র্যালি শাহবাগ ও সাইন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
এদিকে, বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন। বিজয় র্যালিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত হয়েছেন।
১৮ ডিসেম্বর (সোমবার) এই র্যালি হওয়ার কথা ছিল। কিন্তু কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে ওই দিন দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়। ফলে বিজয় র্যালি একদিন পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয় মহানগর আওয়ামী লীগ।
আপনার মতামত লিখুন :