
আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়েছে ফরিদপুরে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর বাজার থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের সমর্থনে নৌকা প্রতীকের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেলেশ্বর বাজারে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্বে দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোহাম্মদ রইস উদ্দিন ফকির ও মামুন রহমান।
শোভাযাত্রায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :