
ভোলা জেলা প্রতিনিধিঃ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৮ই ডিসেম্বর সোমবার দিনব্যাপী উপজেলার বড় মানিকা ইউনিয়ন সংলগ্ন গফুরগঞ্জ বাজারে, তরুনদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভোলার তরুন সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী এই প্রোগ্রামের আওতায় শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিদর্শন করেন বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনটির পক্ষ থেকে এদিন শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘ভোলার তরুন সমাজের সদস্য ফারদিন নাঈম, মিরাজ আহাম্মেদ, ফারাবি রিয়াদ, মোঃ মামুন, মোঃ রুবেল, ইমরান নজির, রিফাত হোসেন, মিরাজ হোসেন সৌরভ সহ ১৫ জন স্বেচ্ছাসেবক প্রমুখ।
আপনার মতামত লিখুন :