নির্বাচনী ইশতেহার ঘোষণা ২৭ ডিসেম্বর | Daily AjKaler Kontho

নির্বাচনী ইশতেহার ঘোষণা ২৭ ডিসেম্বর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৩, ২:২৬ অপরাহ্ন
নির্বাচনী ইশতেহার ঘোষণা ২৭ ডিসেম্বর

আজকালের কন্ঠ ডেস্ক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী ২৭ ডিসেম্বর তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে। প্রতীক বরাদ্দের পর আজ থেকেই দলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবে জানিয়ে ওবায়দুল কাদের আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান।

৪০ বিশিষ্ট নাগরিকদের বিবৃতির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। এই বিবৃতি দেওয়ার আগে তাদের নির্বাচনে আনার ব্যাপারে তাগিদ দেওয়া উচিত ছিল। ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলা হলো, হরতাল অবরোধ এসব কি সমর্থন করেন তারা? হরতাল-অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের যারা সমর্থন দেন তারা তো বিশিষ্ট নাগরিক নন, বিএনপির পক্ষে কাজ করছেন।’