কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৩, ১:৪৭ অপরাহ্ন
কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মোটরসাইকেলে মাদকদ্রব্য পরিবহন কালে ৯০ বোতল ফেনসিডিল ও ০৩ কেজি গাঁজাসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে রাজবাড়ী জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।

গতকাল ১৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল ও ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আতিয়ার রহমান (২৯), পিতা-মৃত মোঃ আব্দুর রহমান, সাং-শেরপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়।

এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।