আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা | Daily AjKaler Kontho

আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ৩:৩২ অপরাহ্ন
আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার আমতলী একে সরকারী স্কুল মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।

ইউএনও মোঃ মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাড. একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মেদ ছজু, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা নাশির উদ্দিন তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ঈছা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক , উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার, সমাজসেবা অফিসার মাঞ্জুরুল হক কাওসার ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম প্রমুখ।