যোগ হলো ১০৯ কোটি ডলার | Daily AjKaler Kontho

যোগ হলো ১০৯ কোটি ডলার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ১:৫২ অপরাহ্ন
যোগ হলো ১০৯ কোটি ডলার

আজকালের কন্ঠ ডেস্ক : রিজার্ভে যোগ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আইএমএফ ও এডিবির ঋণের ১০৯ কোটি ডলার।
গতকাল শুক্রবার রাতে ঋণ সহায়তার এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে যুক্ত হয়।

গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে জানান, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এডিরির ঋণের ৪০ কোটি ডলার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭১ বিলিয়ন ডলার। তবে আইএমএফের শর্ত অনুযায়ী বিপিএম-৬ অনুযায়ী হিসাব করা হলে রিজার্ভ দাঁড়াবে ২০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।