
আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সফিপুর এলাকায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন, গত ৩ ডিসেম্বর আমার বিরুদ্ধে নুপুর বেগম নামের এক নারী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মিথ্যা অভিযোগ করেন। অভিযোগ বলা হয় আমি ওই নারীকে হত্যার হুমকি দিয়েছি। তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মূলত আমার রাজনৈতিক এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে একটি রাজনৈতিক কুচক্রিমহল ওই নারীকে দিয়ে এমন মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছেন। আমি ওই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
যদিও ওই নারী গত ১১ ডিসেম্বর বিষয়টি ভুল বুঝতে পেরে তার দায়ের করা অভিযোগটি প্রত্যাহার করেছেন। পাশাপাশি যারা এমন অভিযোগ করিয়েছেন তারা ভবিষ্যতে এ সমস্ত অসৎ কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :