চান্দিনা থানা কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৫ (পাঁচ) ডাকাত গ্রেফতার | Daily AjKaler Kontho

চান্দিনা থানা কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৫ (পাঁচ) ডাকাত গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৩, ৩:০৯ অপরাহ্ন
চান্দিনা থানা কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৫ (পাঁচ) ডাকাত গ্রেফতার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ গত ১৪/১২/২০১৩ইং তারিখ রাত ০২.৪০ ঘটিকায় চান্দিনা থানায় কর্মরত এস.আই (নিঃ)/ নোমান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চান্দিনা থানাধীন ২নং বাতাঘাসী ইউনিয়নের অন্তর্গত তীরচর সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের দক্ষিণ পার্শ্বে তীরচর গ্রামে প্রবেশের রাস্তার মুখে নির্জন জায়গায় ১০/১২ জন লোক অস্ত্র-শস্ত্র নিয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে দাউদকান্দি সার্কেল এর তত্তাবধানে চান্দিনা থানার একটি চৌকস আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে ডাকাত দলের মধ্যে ০৫ (পাঁচ) জনকে আটক করে। অন্যান্যরা পালিয়ে যায়।

আটককৃত আসামীরা হলো-
১। হযরত আলী (৩৮), পিতা- মিজানুর রহমান প্র. মিজান মিয়া প্র. মিজান আলী মুন্সী, মাতা- সাহেরা বেগম প্র. সাহেনারা বেগম, সাং- রঘুনাথপুর (মুন্সী বাড়ীর পাশে), থানা- তিতাস, জেলা কুমিল্লা।
২। মোঃ হাসান (২২), পিতা- মোঃ শাহআলম মুন্সী, মাতা- রোকসানা বেগম, সাং- রঘুনাথপুর (মুন্সী বাড়ী), থানা- তিতাস, জেলা- কুমিল্লা।
৩। রুহুল আমিন (৩৮), পিতা- মোঃ মোসলেম, মাতা- তাছলিমা বেগম, সাং- বাগমারা (চারু মেম্বারের বাড়ী), পোঃ মহিচাইল, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
৪। মোঃ কাউছার (৪০), পিতা- মৃত আঃ রব, মাতা- মর্জিয়া বেগম, সাং- পরচঙ্গা (বেলা গাজী বাড়ী), থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
৫। মোঃ জহির (৪২), পিতা- মোঃ লতিফ, মাতা- সাহারবানু, সাং- পূর্ব পোমকাড়া (জিন্নত আলী হাজী বাড়ী), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।

আসামীদের আটকপূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে আসামীদের হেফাজতে থাকা-
১/ ০১ (এক) টি লোহার রড, লম্বা অনুমান ৩৭ ইঞ্চি,
২/ ০১ (এক) টি ছোট ছোরা, কাঠের বাট সহ লম্বা অনুমান ১১.৫ ইঞ্চি,
৩/ ০১ (এক) টি লম্বা ছোরা, কাঠের বাট সহ লম্বা অনুমান ২১.৫ ইঞ্চি,
৪/ ০১ (এক) টি এসএস পাইপ সংযুক্ত মোটর সাইকেলের চেইন পিনিয়াম দিয়ে তৈরী দেশীয় অস্ত্র, চেইন পিনিয়াম সহ লম্বাঅনুমান ৩১.৫ ইঞ্চি,
৫/ ০১ (এক) টি লম্বা ছোরা, কাঠের বাট সহ লম্বা অনুমান ১৮.৫ ইঞ্চি,
৬/ ০১ (এক) টি হাতল যুক্ত এসএস পাইপ, লম্বা অনুমান ২৫.৫ ইঞ্চি এবং ঘটনাস্থলে অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া-
৭/ ০২ (দুই) টি লোহার রড, প্রতিটি লম্বা অনুমান ৩৭ ইঞ্চি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ডাকাতির পরিকল্পনার বিষয়টি স্বীকার করে। আসামীরা আরো জানায় যে, তারা সহ পলাতক অন্যান্য আসামীরা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল। আসামীরা মহাসড়কে চলমান গাড়ীতে রড নিক্ষেপ করে ডাকাতি সংঘটন করে থাকে। এ ক্ষেত্রে তারা টার্গেট গাড়িতে (মাইক্রো, প্রাইভেটকার) সড়কের পাশ থেকে রড/ লোহার পাইপ ইত্যাদি নিক্ষেপ করে বিকট শব্দ সৃষ্টি করে ড্রাইভার ও যাত্রীদের আতংকগ্রস্ত করে গাড়ি থামাতে বাধ্য করে এবং ডাকাতি সংঘটন করে। এছাড়াও আসামীগণ কুমিল্লা জেলা সহ আশপাশের জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন সময় বসত ঘরে ডাকাতি সহ গবাদি পশু চুরি করে বলে স্বীকার করে।

এ সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে চান্দিনা থানার মামলা নং-০৮/২৫২, তাং-১৪/১২/২০২৩ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।

‌‌=> আসামী হযরত আলীঃ অস্ত্র আইন ০১টি, ডাকাতি মামলা ০১টি, ডাকাতির প্রস্তুতি মামলা ০২টি, দ্রুত বিচার আইন ০১টি, মাদক মামলা ০১টি, অন্যান্য ০২টি।

=> আসামী মোঃ জহিরঃ অস্ত্র আইন ০২টি, ডাকাতি ০১টি, ডাকাতির প্রস্তুতি ০৪টি, চুরি ০৫টি, মাদক ০১টি।

=> আসামী মোঃ কাউছারঃ অস্ত্র আইন ০১টি, ডাকাতি ০২টি, ডাকাতির প্রস্তুতি ০১টি, চুরি ০২টি।