দৈনিক ফেনীর সময় পত্রিকা নিবন্ধন বাতিলে জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান | Daily AjKaler Kontho

দৈনিক ফেনীর সময় পত্রিকা নিবন্ধন বাতিলে জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন
দৈনিক ফেনীর সময় পত্রিকা নিবন্ধন বাতিলে জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান

ফেনী প্রতিনিধিঃ- দৈনিক ফেনীর সময় পত্রিকা নিবন্ধন বাতিল চেয়ে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান করেন ফেনী জেলা আইনজীবী সমিতি।

আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.এস.এম আনোয়ারুল করিম। তার পার্থীতা যাচাই বাচাইয়ের এরপর বৈধতা ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

স্বতন্ত্র প্রার্থী এ.এস.এম আনোয়ারুল করিম এর বিরুদ্ধে গত ১৩-১২-২০২৩ ইং তারিখে দৈনিক ফেনীর সময় পত্রিকায় আওয়ামী লীগের ডামি প্রার্থী উল্লেখ করিয়া মিথ্যা সংবাদ প্রকাশক ও প্রচার করেন। উক্ত পত্রিকার সাথে সম্পৃক্ত সম্পাদক ও প্রকাশক মোঃ শাহাদাত হোসেন এবং স্টাফ রিপোর্টার গোলাম আজম আরিফ অসৎ উদ্দেশ্যে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে মিথ্যা উক্তিতে প্রার্থীর বিরুদ্ধে সামাজিক ভাবেই হেয় প্রতিপন্ন করার জন্য তাহার পত্রিকায় উক্ত সংবাদ পরিবেশন করেন।

সম্পাদক এর ঘোষণাপত্রের বিপরীতে মিথ্যা সংবাদ পরিবেশন করার কারণে রাষ্ট্রীয় আইনের পরিপন্হী কাজ করিয়াছেন বিধায় তাহাদের পত্রিকার নিবন্ধন আইনত ও ন্যায়ত বাতিল হওয়া আবশ্যক মর্মে ফেনী জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করেন।