বাঙ্গরায় বাজার থানায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

বাঙ্গরায় বাজার থানায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ৪:৫৩ অপরাহ্ন
বাঙ্গরায় বাজার থানায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত
১৩/১২/২০২৩ ইং দুপুরে মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালে খামারগ্রাম এলাকায় ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সংচাইল বাজার হতে হাটাশ বাজার হয়ে একজন লোক মাদকদ্রব্য( গাঁজা) ব্যাটারী চালিত ভ্যান গাড়ী যোগে বাঙ্গরা বাজারের দিকে আসছে।

এস আই মোঃ ফরহাদুল হকের নেতৃত্বে এসআই মোঃ আবু ছালেহ, এসআই মুরাদ হোসেন,এ এসআই/মোঃ মোহসীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ বাঙ্গরা বাজার থানাধীন ০৫নং পূর্বধৈইর (পশ্চিম) ইউপিস্থ ০৫নং ওয়ার্ডের হাটাশ গ্রামের সংচাইল টু বাঙ্গরা বাজারগামী রোডের জাহিদ মোল্লার বাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তার উপর দিয়ে একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী সামনে দিয়ে যাওয়া কালে থামানোর সংকেত দিলে ভ্যান গাড়ীটি সংকেত অমান্য করে ভ্যান গাড়ীর চালক গাড়ী ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসয়াীকে আটক করে,আটককৃত আসামি ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের মৃত জামালের ছেলে মোঃ সজিব (২১)উক্ত আসামীর ব্যাটারী চালিত তিন চাকা বিশিষ্ট ভ্যান গাড়ীটি থেকে আসামী নিজ হাতে তার ভ্যান গাড়ীর ব্যাটারী সংরক্ষনে বাক্সের নাট বল্টু খুলে বাক্সোর ভিতর থেকে ১৬ (ষোল) কেজি গাঁজা, যা পলি প্যাকেটে রক্ষিত খাকী রঙের কসটেপ দ্বারা মোড়ানো ০৮ (আট) টি প্যাটেক। প্রতি প্যাকেটে ০২ কেজি করে মোট (০৮×০২) ১৬ (ষোল) কেজি গাঁজা বাহির করে।

এ ব্যপারে ব্যপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরের তাকে কোটে চালান করা হয়েছে।