শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএমপি'র শ্রদ্ধা নিবেদন | Daily AjKaler Kontho

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএমপি’র শ্রদ্ধা নিবেদন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ১:১৪ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএমপি’র শ্রদ্ধা নিবেদন

আজকালের কন্ঠ ডেস্ক : আজ বৃহপতিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০ টায় নগরীর ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম,বিপিএম-বার মহোদয়।

এ সময় বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী জোন) জনাব সীমা খানম, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার জনাব প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক) জনাব মোঃ শাহজাহান, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা জনাব মোঃ আনোয়ার হোসেনসহ কর্মকর্তারা।