গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন সংলগ্ন দুর্বৃত্তকারীরা রেললাইন কেটে ফেলায় ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত | Daily AjKaler Kontho

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন সংলগ্ন দুর্বৃত্তকারীরা রেললাইন কেটে ফেলায় ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন
গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন সংলগ্ন দুর্বৃত্তকারীরা রেললাইন কেটে ফেলায় ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত

গাজীপুর মহানগর প্রতিনিধি : গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন সংলগ্ন ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, রেললাইন কেটে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল স্টেশনের এক কিলোমিটার উত্তরে বনখড়িয়া এলাকায় প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।’

এসময় একজন যাত্রী নিহত হয়, নিহতের নাম আসলাম। তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।