রাজাপুরে গণধর্ষন মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ৮ | Daily AjKaler Kontho

রাজাপুরে গণধর্ষন মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১:৪৪ অপরাহ্ন
রাজাপুরে গণধর্ষন মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ৮

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার কৈবর্তখালী আবাসনে আলোচিত গণ ধর্ষন মামলার প্রধান আসামি রবিউল হাওলাদার সহ বিভিন্ন মামলার পলাতক ৮ জন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্কলা বাহিনী। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা।

পুলিশ জানায়, রাজাপুর উপজেলার কৈবর্তখালী এলাকায় গত ৯ সেপ্টেম্বর এক তরুনীকে গণধর্ষনের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি রবিউল হাওলাদারকে শনিবার সন্ধ্যায় ঢাকার উত্তরা থেকে আটক করে র‌্যাব-১। পরে রোববার রবিউলকে রাজাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। রবিউল হাওলাদার উপজেলার কৈবর্তখালী এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে।

এদিকে রোববার রাতে রাজাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অস্র সহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।