
আজকালের কন্ঠ ডেস্ক : নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। এসময় তারা গ্যাসের সংকট সমাধান না হলে গ্যাসের অফিস ঘেরাও করার কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়।
সোমবার (১১ ডিসেম্বর) বন্দর উপজেলার মাহমুদনগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিয়মিত গ্যাস বিল প্রদানের পরও আমরা গ্যাস পাচ্ছি না। বিষয়টি খুব দু:খ জনক। গ্যাস সংকটের কারনে চরম অসুবিধার মধ্যে রয়েছে বন্দরবাসী। দুঃখের বিষয় বলতে হচ্ছে সংশ্লিষ্ট তিতাস কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে বন্দর উপজেলায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। গ্যাসের সমস্যা না হলে গ্যাস অফিস ঘেরাও করার হুশিয়ারী দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম, কামাল হোসেন, দুলাল গোসেন, বায়োজিদ ইসলাম, দীল মোহাম্মদ, আমান হোসেন, মোঃ রাসেল, অন্তর, খটা মিয়াসহ এলাকার সর্বস্তরের এলাকাবাসী৷
আপনার মতামত লিখুন :