
তিতাস উপজেলা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের চর রাজাপুর গ্রামের যুব সমাজ ও গ্রামবাসী উদ্যোগে ১০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টা হইতে মধ্যে রাত পর্যন্ত চর-রাজাপুর মধ্যে পাড়া ঈদগাহ্ মাঠে প্রাঙ্গণে মো.শামসুল হক বেপারীর সভাপতিত্বে ও মোকবুল হোসেনের সৌজন্যে এবং চর রাজাপুর গ্রামের প্রবাসীবন্দৃর সার্বিক সহযোগিতায়
ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির আনে বিশিষ্ট গবেষক আলমেদ্বীন মুফতি মাহফুজুল রহমান জাবের, বিশেষ আলোচনা পেশ করেন, মুফতি বেলাল হুসাইন কাসেমী, মুফতি আবু দাউদ মাহমুদী,মাওলানা মাসুম বিল্লাল ইলিয়াস,হাফেজ ক্বারী আকিবুল ইসলাম জিহাদী।
হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজর আলী খায়ের, জহিরুল ইসলাম (জহর),সাবেক মেম্বার মোমেন, তাইজুল ইসলাম তারাসহ ধর্ম প্রাণ মুসল্লীগণ।
আপনার মতামত লিখুন :