অবরোধ ঘোষণা বিএনপির | Daily AjKaler Kontho

অবরোধ ঘোষণা বিএনপির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ৫:৫০ অপরাহ্ন
অবরোধ ঘোষণা বিএনপির

আজকালের কন্ঠ ডেস্ক : সরকার পতনের একদফা দাবিতে আবারও অবরোধ ডেকেছে বিএনপি। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার অবরোধ কমসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।

আজ রোববার বিকালে ভাচুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে।