বাউফলে রোকেয়া দিবসে পাঁচ "জয়িতা"কে সম্মাননা প্রদান | Daily AjKaler Kontho

বাউফলে রোকেয়া দিবসে পাঁচ “জয়িতা”কে সম্মাননা প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন
বাউফলে রোকেয়া দিবসে পাঁচ “জয়িতা”কে সম্মাননা প্রদান

বাউফল প্রতিনিধ : পটুয়াখালীর বাউফলে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ (৯ ডিসেম্বর) শনিবার বেলা ১১ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী সভাপতিতে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

জয়িতা বিজয়রা হলেন – অর্থনৈতিক সাফল্যে তাহমিনা বেগম, শিক্ষাও চাকরির সাফল্যে মাধবী রায়, সফল জননী শাহনাজ চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরুতে আয়েশাতুন্নেসা বর্ষা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে মোসাঃ উম্মে কুলসুম। সম্মাননা প্রদানকারী এসব জয়িতাদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সবাই অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, বাবুল উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ মিয়া, বিআরডিবির এআরডিও মোঃ রুহুল আমিন, সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, বাউফল প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আরেফিন সহিদ প্রমুখ।