মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ | Daily AjKaler Kontho

মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৩, ৩:১০ অপরাহ্ন
মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।গত শুক্রবার রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ফজলুল হক(৭০) নামের ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ঘটনার সময় সাথে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, তার শালার(শেলিম শেখের) বিয়েতে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় তার পিতা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশী চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে।৯ডিসেম্বর (শনিবার) সকালে একটি ডুবুরি দল মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশী চালাচ্ছে।