ঠাকুরগাঁওয়ে ৩ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ | Daily AjKaler Kontho

ঠাকুরগাঁওয়ে ৩ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ৩ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

আজকালের কন্ঠ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হ‌রিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার ৩ দিন পর সেই লাশ ফেরত দিলো বিএসএফ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর দুইটায় ভারতীয় গোয়ালপুর থানা পুলিশ ও বিএসএফ এবং ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। পরে হরিপুর থানা পুলিশ ও বিজিবি নিহত যুবক জহুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার ভোররাতে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় বাংলাদেশি একদল যুবক গরু আনতে গেলে বিএসএফ তাদের ওপর গুলি চালায়।

এ সময় গুলিবিদ্ধ মোখ‌লেছুর রহমান প্রাণ বাঁচাতে নদী‌তে ঝাঁপ দেয়। পরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গি সীমান্তের স্থানীয়রা নদী থেকে তার লাশ উদ্ধার করে। অন‌্যদি‌কে গু‌লিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ আহত অবস্থায় ভারতের সীমা‌ন্তের এক‌টি হাসপাতা‌লে ভ‌র্তি করলে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

নিহতরা হলেন- আব্দুল বাসেতের ছে‌লে জহুরুল ইসলাম (২৭) ও একই গ্রামের মোখ‌লেছুর রহমান।