কাজে ব্যস্ত ছিলেন মা, পুকুরে ভাসছিল ২ বছরের মেয়ে | Daily AjKaler Kontho

কাজে ব্যস্ত ছিলেন মা, পুকুরে ভাসছিল ২ বছরের মেয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন
কাজে ব্যস্ত ছিলেন মা, পুকুরে ভাসছিল ২ বছরের মেয়ে

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সেনবাগে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাদরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোছা. রাইসা আক্তার। সে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রবাসী আনোয়ারুল আজিম সোহেলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু রাইসা ঘরের বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে ঘরের পাশে পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।