নারী সরবরাহ করাই তাদের কাজ | Daily AjKaler Kontho

নারী সরবরাহ করাই তাদের কাজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ন
নারী সরবরাহ করাই তাদের কাজ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশ ও দেশের বাইরে সুন্দরী নারী সরবরাহকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ চক্রের প্রধান সামিনা আলম নীলা বিশ্ববিদ্যালয়পড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬ হাজার সুন্দরী নারী সরবরাহ করেছে বলে জানিয়েছে ডিবি। এসব নারীর মধ্যে শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়েরাই বেশি।

জানা যায়, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের প্রধান সামিনা আলম নীলা, তার সহযোগী সৌরভ ইসলাম, চৈতি, তাসনিয়া বেলা, সাকিব আহম্মেদ ও মানসিব হায়াত।

গত বুধবার (৬ ডিসেম্বর) এ বিষয়ে জানাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, চক্রটি ঢাকা থেকে সারাদেশের বিনোদন স্পটসহ দেশের বাইরে দীর্ঘদিন ধরে নারী সরবরাহ করে আসছিল। নারীর সঙ্গে সঙ্গে তারা ইয়াবাও সরবরাহ করেছে। এছাড়া, চক্রটি ঢাকায় ভুয়া পরিচয়ে বাসা ভাড়া নিয়ে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালায়।

গ্রেপ্তার সাকিব ও পলাতক চৈতি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাগুলো তত্ত্বাবধায়ন করতো বলে জানান ডিবিপ্রধান। এসব বাসায় কাউকে নিয়ে গেলে আত্মীয় বলে পরিচয় দিত তারা।

তদন্তে সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় ফ্ল্যাট ও হোটেলে সুন্দরী নারী সরবরাহ করে আসছিল। অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা পড়ে তারা।