চলন্ত কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা | Daily AjKaler Kontho

চলন্ত কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ৭:১৯ অপরাহ্ন
চলন্ত কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া- কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি ওই আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় পৌঁছলে ৬/৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে আগুন ধরিয়ে দেয় দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।

কাভার্ড ভ্যানের চালক সো. সুমন বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ডভ্যান নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাবার সময় বড়পুশিয়া এলাকায় এলে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত এসে গাছের গুড়ি দিয়ে রাস্তা বন্ধ করে এবং ইট দিয়ে সামনের গ্লাসটি ভেঙে পেট্টোল দিয়ে আগুন লাগায়ে দিয়ে পশ্চিম দিকে চলে যায়।