৩ রাষ্ট্রদূতের শ্রদ্ধা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে | Daily AjKaler Kontho

৩ রাষ্ট্রদূতের শ্রদ্ধা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ৬:১৬ অপরাহ্ন
৩ রাষ্ট্রদূতের শ্রদ্ধা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে

আজকালের কন্ঠ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত তিন রাষ্ট্রদূত।

বুধবার (৬ ডিসেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূতরা হলেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। শ্রদ্ধা জানানো শেষে তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

এর আগে সকালে এই তিন রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করেছে। পরে রাষ্ট্রদূতরা ‘বঙ্গভবন তোষাখানা’ পরিদর্শন করেন।