মুরাদনগরের শান্তি এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : ইউসুফ আবদুল্লাহ হারুন | Daily AjKaler Kontho

মুরাদনগরের শান্তি এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : ইউসুফ আবদুল্লাহ হারুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
মুরাদনগরের শান্তি এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : ইউসুফ আবদুল্লাহ হারুন

মুরাদনগর প্রতিনিধিঃকুমিল্লা -৩ মুরাদনগর আসনের নৌকার মাঝি এবং বর্তমান এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মুরাদনগরের শান্তি এবং সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেন, ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সে আবেদনই আপনাদের কাছে জানাই।

ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজকে মুরাদনগর আর অবহেলিত নেই। উন্নত একটি উপজেলায় উন্নীত হয়েছে, প্রতিটি ইউনিয়ন উন্নত হয়েছে।তাই মুরাদনগরের শান্তি এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।