বামনায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা | Daily AjKaler Kontho

বামনায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
বামনায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

বামনা ( বরগুনা) প্রতিনিধিঃবরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১০ বরগুনা ২ আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামি লীগ এর দলীয় মনোনিত নৌকা মার্কার প্রার্থী সুলতানা নাদিরা এমপি সংরক্ষিত আসন ৩১৫, এর বড় মেয়ে ফারজানা সবুর রুমকি,উপজেলা আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশাররফ হোসেন জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হালদার, পাথরঘাটা উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক এ্যাডঃ জাবির হোসেন, উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগির, যুগ্ম সাধারণ সম্পাদক ০৩ নং রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক (সাবেক) ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, সাংগঠনিক সম্পাদক ০১ নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, বুকাবুনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মোঃ আফতাব হোসেন রাশেদ মোল্লা, সাধারন সম্পাদক মোঃ মিলন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের (সাবেক) সভাপতি মোঃ সাইফুল ইসলাম সারওয়ার, মোঃ হেমায়েদ হোসেন মোল্লা, সাবেক ছাত্র লীগ এর সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়া গোলদার, সাধারণ সম্পাদক নুরুল হুদা মুনিম তালুকদার, বর্তমান সভাপতি মোঃ হাসিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সেতু, স্বেচ্ছা সেবক লীগের সাবেক সভাপতি মোঃ সোহরাফ হোসেন সগীর, বর্তমান সভাপতি মোঃ রাব্বি তালুকদার, সাধারন সম্পাদক মোঃ টিপু প্রমূখ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।