শরনখোলা উপজেলা আ'লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত | Daily AjKaler Kontho

শরনখোলা উপজেলা আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৭:৪২ অপরাহ্ন
শরনখোলা উপজেলা আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

বাগেরহাটর প্রতিনিধি : বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকনকে প্রধান সমন্বয়কারী,ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঈনুল হোসেন টিপুকে আহ্বায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে শরণখোলা উপজেলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় সর্ব সম্মতিতে এই কমিটি গঠণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আলী আকবর, সাধারণ সম্পাদক এ্যাড‌‌ ভুইঞা হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক, বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী ও জেলা কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মিলন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাড. অজিয়র রহমান পিকলু , দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, তথ্য গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, উপ-দপ্তর সম্পাদক রতন নন্দী, উপ-প্রচার সম্পাদক মাহামুদ হাসান, নির্বাহী সদস্য সাইফুল ইসলামসহ শরণখোলা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নির্ধারিত নেতৃবৃন্দ।