অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩ | Daily AjKaler Kontho

অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৬:০১ অপরাহ্ন
অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত্র সূত্রধর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- একই উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফরমান আলী (৩৮), মৃত খোয়াজ উদ্দিনের ছেলে মকদুম আলী (৪৫) ও বড় মনোহরা গ্রামের আব্দুল আজিজের ছেলে নূর মোহাম্মদ (২৫)।

এর আগে রোববার রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌরসভার পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম নামক এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরের দিন করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা শাহ আলম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন।