আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে | Daily AjKaler Kontho

আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ১২:৪২ অপরাহ্ন
আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে

 ভোলা জেলা প্রতিনিধি : আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে।ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নে আলোচিত তারেক মাহমুদ বাবু হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে।

এ মামলায় যাদেরকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ আসামিই বাবু হত্যার ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্যের ইন্ধনে তাদেরকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবি তাদের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজারে মানববন্ধনে এ দাবি করেন ভুক্তভোগীরা। তারা বলেন, আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে।