
আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের মির্জাপুর গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি সংলগ্ন রাধা গোবিন্দ মন্দিরের পাশ থেকে ৭৮টি কাঠের মশাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে মশাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান।
পুলিশ ও গোপন সূত্রে জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি সংলগ্ন রাধা গোবিন্দ মন্দিরের প্রবেশে রাস্তায় ফাঁকা জায়গায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে রাতে মশাল মিছিলের প্রস্তুতি ছিলো। পরবর্তীতে মন্দিরের পাশে মশাল রাখার বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানতে পেরে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরে সেখানে কাঠের তৈরি ৭৮টি মশাল উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :