২৬৪টি মামলার আলামত ধ্বংশ | Daily AjKaler Kontho

২৬৪টি মামলার আলামত ধ্বংশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ৬:৩২ অপরাহ্ন
২৬৪টি মামলার আলামত ধ্বংশ

আজকালের কন্ঠ ডেস্ক : মৌলভীবাজারে ২৬৪টি মামলার আলামত ধ্বংশ করা হয়েছে। সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’র নির্দেশনায় ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) মোহাম্মদ জগলুল হক’র উপস্থিতিতে ২৬৪টি নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত ইয়াবা-৪২৮৫পিস, গাজা- ২১ কেজি ৮৫০গ্রাম, ১০২ পুরিয়া, বিদেশী মদ ৬৫ বোতল, দেশি চোলাই মদ ৫৮০ লিটার ৭০০ মিলি. হিরোইন ৯৩ পুরিয়া, ফেনসিডিল ১৯০ বোতল, মদ তৈরীর উপকরণ (ওয়াশ) ৮ লিটার ৬০০ মিলি., পাতার বিঁড়ি ১,০০০ শলাকা, মোবাইল ফোন (ব্যবহারের অনুপযোগী) ৫ টি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয় ও নগদ ৩৩ হাজার ৯৮২ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়।

পাশাপাশি কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে আদালত ভারতীয় জামদানী শাড়ি ৬৪৮ পিস, ভারতীয় তৈরী পুরুষের শাল চাদর ১৯৫ পিস, মহিলাদের শাল চাদর ৩০৫ পিস, মহিলাদের ত্রিপিছ-১৭৫টি, ব্লাউজ ৭৪১ পিস নিলামের আদেশ প্রদান করেন।

এছাড়া আদালতের আদেশে ২ টি মোবাইল ফোন, ৪০ কেজি চাল, ১টি পানির পাম্প প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।