
আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ, জাতীয়পাটি (জাপা), জাকের পাটি, পিপলসপাটি ও দুই জন সতন্ত্র প্রার্থীসহ মোট ছয় জনের মধ্যে সতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হকের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাকিল আহম্মেদ।
এই ঘটনা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল। তিনি বলেন সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের সাথে দেয়া এক ভাগ ভোটারের দেয়া স্বাক্ষরে গড়মিল পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
দিনাজপুর-৫ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদন্দিতার জন্য আওয়ামীলীগ. জাতীয়পাটি, পিপলসপাটি, জাকেরপাটি ও সতন্ত্র প্রার্থী হিসেবে মোট ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন, এরা হলেন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, জাতীয় পাটির এ্যাডভোকেট নুরুল ইসলাম, জাকের পাটির হারুন আর রশিদ, পিপলস পাটির শওকত আলী, সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক ও এ্যাডভোকেট হযরত আলী বেলাল। এর মধ্যে সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক আওয়ামীলীগের দলিয় মনোনয়নপত্র চেয়ে আবেদন করলেও তাকে মনোনয়ন দেয়া হয়নি, এ কারনে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
তবে রিটার্নিং কর্মকর্তার এই আদেশের বিরুদ্ধে আপিল করবেনা কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :