ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ৭:২৮ অপরাহ্ন
ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এদেশের মানুষ তাদের ভোট দিবে না। ২০০৮ সালে তারা ৩০ টি আসন পেয়েছে, ১৮ সালে পেয়েছে মাত্র ৬টি। এজন্য তারা নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে।

রোববার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগ এর ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চারজনকে আটক করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপি’র উদ্দেশ্যে নানক বলেন, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে নির্বাচনে আসুন। নইলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না।

হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের মেয়ের জামাই মো. রাসেল বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আর যেন আমাদের মতো শ্রমিকেরা কোনো সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।

জানাজার পূর্বে এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।