চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত | Daily AjKaler Kontho

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ৫:১৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে মো. রোজিম আলি (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

রোজিম আলি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে।

নওগাঁ-১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক বলেন, মৃত্যুর বিষয়ে বিএসএফ কোনো তথ্য না দিলেও মালদা বিএসএফের ভবানীপুর ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন।