গোপালগঞ্জের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্বসাৎ এর অভিযোগ | Daily AjKaler Kontho

গোপালগঞ্জের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্বসাৎ এর অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ন
গোপালগঞ্জের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্বসাৎ এর অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া খানমের বিরুদ্ধে অর্থ আত্বসাৎ এর অভিযোগ উঠেছে ।

সরেজমিনে গেলে জানা যায় , গোপালগঞ্জের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া খানম ২০১৭ সালের মার্চ মাসে যোগদান করার পর থেকে স্কুলে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রথম শ্রেনী ভর্তি সহ বিভিন্ন কথা বলে অর্থ নিয়ে আসছেন। যাহা ২০২০ সালের জানুয়ারি মাসে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। যাহা গোপালগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয়ের জেলা শিক্ষা অফিসার ডিপিও বিষয়টি নজরে আসলে তিনি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেন । সেই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি।

আবার একই ভাবে স্কুলের প্রধান শিক্ষিকা ১৬.১১.২০২৩ তারিখে স্কুলের প্রায়(১৫০০) পনেরো শত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২২০ টাকা করে নেয়।এছাড়াও ১৫০ টাকা করে ২য় বার নেওয়া হয় । যাহা সর্বমোট ৫৫৫০০০ টাকা ( পাচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ) ছাত্র-ছাত্রীদের কাছ থেকে উত্তলোন করে আত্বসাৎ করেছে । যাহা শিক্ষা অঙ্গন ও সরকারের ভাব মূর্তি নষ্ট করছে ।

এবিষয়ে ছাত্র-ছাত্রীদের একাধিক অভিবাবক জানান ,সরকারি প্রধমিক বিদ্যালয়ে লেখা-পড়া করলে ছাত্র-ছাত্রীরা নিয়ম অনুযায়ী উপবৃত্তির টাকা পায় । উপবৃত্তির টাকা পেলেও প্রধান শিক্ষিকাকে বছরে ২বার বিভিন্ন অংকের টাকা দেওয়া লাগে। টাকা না দিলে স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অজুহাত দেখিয়ে স্কুলের ভর্তি বাতিলের হুমকি দেন, যা এক প্রকার মুক্তিপনও বটে ।

এবিষয়ে এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া খানম এর সাথে বারবার যোগাযোগ করে ও তিনি কোন কথা বলতে রাজি হয়নি ।
এবিষয়ে,গোপালগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয়ের জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার জানান, সরকারী স্কুলে ছাত্র/ছাত্রীদের কাছ থেকে কোন টাকা নেওযার সুযোগ নেই। যদি তাহা প্রমানিত হয় তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।