
আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির ভুল রাজনীতির জন্য অনেক মানুষ দল থেকে সরে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। বিএনপির ভুল রাজনীতির জন্য অনেক মানুষ দল থেকে সরে গেছেন। পরিণত বয়সে শাহজাহান ওমর যেমন বের হয়ে এসেছেন। ভেতরে ভেতরে অনেক মানুষ আছেন যারা বলছেন, আর জীবনেও বিএনপি করব না।
তিনি আরও বলেন, গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাগলিতে পা রাখায় বিএনপির আজকের এই দুরবস্থা। তাদের দলে বিভক্তি আমরা করতে যাইনি। তাদের দলের ভুল নীতি আজকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে ভারতকে জড়িয়ে যে প্রোপাগান্ডা এটা পাকিস্তানি স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। যে প্রোপাগান্ডা কখনও বাড়ে বা একটু স্তিমিত হয়। কিন্তু নির্বাচনের মতো পরিবেশ যখন আসে তখনই ভারতবিরোধী প্রোপাগান্ডা সবচেয়ে বেশি হয়। সেটা হবেই, সেটার জন্য আমরা একটুও বিচলিত বা চিন্তিত নই।
আপনার মতামত লিখুন :