
নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর এলাকা হতে ১৩০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ৩০ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানাধীন কুমারভোগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা মূল্য মানের ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোসাঃ শাহনাজ (৩৭), স্বামী-মোঃ বাইতুল রহমান, সাং-কুমারভোগ, থানা-পদ্মা সেতু (উত্তর), জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৪,০০০/- (চার হাজার) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :