গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন | Daily AjKaler Kontho

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৩, ১:১১ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন

সুব্রত দাস, গাজীপুরমহানগর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর ভ্যানটির চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’