দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন | Daily AjKaler Kontho

দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৩:০০ অপরাহ্ন
দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া।

জানা যায়, রাত আড়াইটার কিছু পর কোটবাড়ি এলাকার আইরিস হিল হোটেলের সামনে তিনটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের টহল টিমের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তারাও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ওই এলাকায় মহাসড়কের পাশে ২০-২৫টি বাস পাশাপাশি দাঁড়িয়েছিল। তিনটি বাসে কেউ আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।