
আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার মার্কার পদপ্রার্থী শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি’র মনোনয়ন ফরম দাখিল করেন।
বুধবার (২৯ নভেম্বর) হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর নিকট মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনের এসডু পাটওয়ারী, এডঃ মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভা মেয়র এডঃ জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, সিনিঃ সহ-সভাপতি এম এ বাশার, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন দেওয়ান, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল মু্ন্না, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ মাহফুজ রহমান টুটুল, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, হাইমচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রবিউল হাসান রাজু, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম (সোহাগ) প্রমূখ।
আপনার মতামত লিখুন :