লোহাগড়ায় আ.লীগের বর্ধিত সভায় নেতারা মাশরাফিকে বিজয়ী করার আহবান জানালেন | Daily AjKaler Kontho

লোহাগড়ায় আ.লীগের বর্ধিত সভায় নেতারা মাশরাফিকে বিজয়ী করার আহবান জানালেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ৪:১২ অপরাহ্ন
লোহাগড়ায় আ.লীগের বর্ধিত সভায় নেতারা মাশরাফিকে বিজয়ী করার আহবান জানালেন

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯নভেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বরে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়ালী) উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.মীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত মাশরাফি বিন মর্তুজা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার গর্বিত পিতা ও নড়াইল জেলা আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য গোলাম মুর্তজা স্বপন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু নড়াইল জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, থানা আ.লীগের অন্যতম সদস্য সৈয়দ আকরাম আলী আকিদুল, সহ-সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হামিদ, জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম সদস্য সদর উদ্দিন শামিম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেদ, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মুন্সি জোসেফ, লোহাগড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, দিঘলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার ওহিদুর রহমান ওহিদ, জয়পুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু।

বর্ধিত সভায় বক্তারা বলেন, নড়াইলের মাটি আ.লীগের ঘাঁটি। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইল- ২ আসনে দ্বিতীয়বারের মতো নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা এই আসনে আ.লীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতিকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো। মাশরাফীকে বিজয়ী করার ক্ষেত্রে উপজেলা আওয়ামীলীগের কোন দ্বিধা-দ্বন্ধ নেই, মাশরাফির পক্ষে লোহাগড়া উপজেলা আ.লীগ ঐক্যবদ্ধ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর বিশ্বনাথ দাস ভন্ডুল, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, কোটাকোল ইউপি চেয়ারম্যান হাসান আল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আওড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জি. এস. পলাশ, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, শালনগর ইউপি চেয়ারম্যান মোঃ লাবু মিয়া, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ শেখ, মল্লিকপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, লাহুড়িয়ার ইউপি সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন, আ.লীগ নেতা আনোয়ার হোসেন কালু, আ.লীগ নেতা আঃ হাই, উপজেলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান প্রমুখ।